আশাশুনি খাজরার ঝুঁকিপূর্ণ ভেড়ী বাঁধের সংস্কার কাজ শুরু





আহসান উল্লাহ বাবলু  আশাশুনি ( সাতক্ষীরা)  প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ ভেড়ী বঁাধের সংস্কার কাজ শুরু করা হয়েছে। বুধবার কাজটি শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী পুরণ হবে। খাজরা বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধ ও রাস্তা বহু পূর্ব থেকে খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে বাঁধটি ভাঙ্গতে শুরু করলে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশনায় ইউপি সদস্যের নেতৃত্বে এলাকার মানুষ বঁাধ রক্ষার্থে ঝাপিয়ে পড়ে প্রাথমিক ভাবে বাঁধ রক্ষা করতে সক্ষম হন। বাঁধের সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য এলাকার মানুষ দাবী জানিয়ে আসছিল। অবশেষে মারাত্মক ঝুকিপূর্ন ওয়ারপদার বঁাধ ও রাস্তা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যেমে এবং খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের তত্ত্বাবধানে সংস্কার কাজ শুরু করা হয়েছে। সোমবার সকালে বঁাধের সংস্কার কাজ পরিদর্শন করেন, ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল মোড়ল ও সচিব বিশ্বজিত ঘোষ।  




সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ