আইন সমাচার






আইন দ্বারা একটি প্রতিষ্ঠিত মতবাদ হল  ignorance of Law is no excuse অর্থাৎ আইন জানি না এটা কোন অজুহাত নয়।

উদাহরণ স্বরূপ - আপনি এক ব্যক্তিকে খুন করেছেন আপনার নামে মামলা হয়েছে এখন আপনি বিজ্ঞ আদালত কে বলতে পারবেন না  আমি জানতাম না যে খুনের শাস্তি মৃত্যু দন্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থ দন্ড। এ কথা বলেও  আপনি রেহাই পাবেন না।  

সুতরাং প্রচলিত সকল আইন জানা সম্ভব না হলেও   বাস্তব জীবনে চলার জন্য কিছু আইন জানা খুবই জরুরী । যেমন আপনার  জমি যদি কেউ জোর পূর্বক দখল করে, পিতার মৃত্যু পর আপনি কত টুকু সম্পত্তি পাবেন,বিক্রয়,বন্ধক,ইজারা,বিনা পরোয়ানায় পুলিশ কতৃক গ্রেফতার,মিথ্যা মামলা,তালাক,দেনমোহর, ভরণপোষণ, মানহানি, প্রতারণা ইত্যাদি দেওয়ানী ও ফৌজদারী মামলা। 
 
আজ একটি বিষয় আলোচনার প্রয়োজন বোধ করছি -
👉 কৃত্রিম মালিক কতৃক হস্তান্তর/transfer by ostensible owner:- মালিকের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে কোন ব্যক্তি মালিকের কোন সম্পত্তি হস্তান্তর করার অধিকার প্রাপ্ত হলে উক্ত ব্যাক্তির নিকট হতে মূল্যের বিনিময়ে এবং যথাযথ অনুসন্ধান সাপেক্ষে সরল বিশ্বাসে তৃতীয় ব্যক্তির নিকট সম্পত্তি হস্তান্তরিত হলে সেটি কার্যকর হবে অর্থাৎ মালিক হস্তান্তর টি বাতিল করতে পারবে না।  
এবং প্রকৃত মালিক ভুল ক্রমেও যদি সম্মতি দেন তাহলেও সম্পত্তি হস্তান্তরিত হওয়ার পর অস্বীকার করলে হস্তান্তর টি বাতিল বলে গণ্য হবে না।

এ বিষয় টি বলা আছে "Transfer of Property Act 1882"এর ৪১ ধারায়।   

👉 ক্ষমতাহীন ভাবে সম্পত্তি হস্তান্তর :- যদি কোন ব্যাক্তি কোন সম্পত্তির মালিক না হয়েও প্রতারণা ক্রমে বা ভুল ক্রমে অন্য কাউকে ঐ সম্পত্তির মালিক বলে পরিচয় দিয়ে সম্পত্তি হস্তান্তর করলে  হস্তান্তর টি বলবৎ থাকা অবস্থায় যদি উক্ত ব্যাক্তি ঐ সম্পত্তির প্রকৃত মালিকে পরিনত হন তাহলে তাকে হস্তান্তরটি কার্যকরে বাধ্য করা যাবে। এটা কে বলা হয় estoppel বা  স্ব-কার্য জনিত বাধা।

এ বিষয় টি বলা আছে 
Evidence Act 1872 এর ১১৫ ধারায়,
Transfer of Property Act 1882 এর ৪৩ ধারায়,
Specific Relief Act 1877 এর ১৮ ধারায়।৷  

উপরুক্ত ধারা গুলোর অধিনে কেউ সংক্ষুব্ধ হলে  
দেওয়ানী আদালতে মামলা করলেই সে প্রতিকার পাবে।।
মোঃ সবুজ হোসেন ( বি. বি. এ. এম. বি.এ. এল.এল. বি.)
প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, ঝিকরগাছা,  যশোর।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ