নাটোর লালপুর গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক




 রাজশাহী ব্যুরো 
নাটোরের লালপুরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক
বুলবুল আহাম্মেদ,নাটোরপ্রতিনিধিঃ নাটোরের লালপুরে উপজেলার ১০টি ইউনিয়নের ৯৮ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার ১লা জুলাই সকালে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ গ্রাম পুলিশদের মাঝে এই সাইকেল বিতরণ করেন। গ্রাম পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহজ যাতায়াত নিশ্চিত করতে ও কাজের উৎসাহ বাড়াতে এই বাইকেল বিতরণ করা হয়। ইউএনও উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ