রাজশাহী ব্যুরো
করোনা প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে নাটোরে ৬০হাজার মাস্ক বিতরণ শুরু করেছে জেলা পুলিশ। দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে মাস্ক বিতরণ কার্য়ক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় সাধারণ মানুষদের মাস্ক পড়িয়ে দেন পুলিশ সুপার।
পরে জেলার সাতটি থানার সাধারণ মানুষদের মাঝে বিতরণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে মাস্ক বিতরন করেনপুলিশ সুপার।এসময় অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন,মীর আসাদুজ্জামান সহ সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত এবং করোনার সংক্রমন রোধ করতে এই কার্য়ক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।