আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনা ঃ
দৈনিক সবুজ পত্রিকার মোহনগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সোহেল আহম্মেদের পিতা, সাবেক ইউপি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রব আর নেই।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৪ টায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিঊন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয় আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বিকেল ৩ টায় উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের কেওয়ার দিঘি গ্রামের নিজ বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সন্তান কমান্ড, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও দৈনিক পরিবারের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
