পিস্তল গুলিসহ ১জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব





শামিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, পিস্তলের গুলি ৩ রাউন্ড ও নগদ ১হাজার টাকাসহ মো. শাকিল আহম্মেদ (১৯) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 
 
গ্রেপ্তারকৃত শাকিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মো. বাইদুল ইসলাম ও মোছা.দুলালী বেগমের ছেলে। 
 
প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, রাজশাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে শিবগঞ্জের কালিগঞ্জ সরদার টোলা এলাকার একটি  নির্মানাধীন বাড়ীর সামনে কাচা রাস্তার উপর চোরাকারবারি অবস্থান করছে। 
 
খবর পাবার পর ১ জুলাই বুধবার রাত ৮টার দিকে দ্রুত ঐ এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ শাকিলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 
 এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৫ এর অভিযান জেলায় অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ