স্টাফ রিপোর্টার, আর.জে মিজানুর রহমান ইমনঃ
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের অভিযানে হাবিবুর রহমান হাবিব (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে । সে তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেলের নির্দেশে (২ জুলাই) বৃহস্পতিবার রাত ৯:টার দিকে এসআই রুবেল, এএসআই সবুর, এএসআই মামুন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে রাজদারিকেল হরিয়াতলাগামী থেকে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব কে ১০০পিছ ইয়াবা ও ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করে ।
তারাকান্দা থানার এএসআই মামুন মিয়া জানান, আসামী হাবিব কে আজ (৩ জুলাই) শুক্রবার মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
