কুমিল্লার হোমনায় মেডিকেল অফিসারসহ ১০ জন করোনা আক্রান্ত





শাহ আলম জাহাঙ্গীর
ব্যুরো চিফ, কুমিল্লা।


 কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মো. মাহবুবুর রহমানসহ নতুন ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার কুমিল্লা থেকে পাঠানো রিপোর্টে ডা. মাহবুবসহ উপজেলার ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে হোমনায় করোনা আক্রান্তের সংখ্যা  ১৩৭ জন । এ দিকে ডাক্তার মাহবুবুর রহমানের করোনামুক্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ডা. মাহবুব রহমান হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃতি সন্তান প্রয়াত নুরুল ইসলাম বি.কম স্যারের কনিষ্ঠ পুত্র। সে করোনা কালীন সময় থেকে সাহসিকতার সাথে মেডিকেল টেকনোলজিস্টদের সাথে নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে রোগীদের স্যাম্পল কালেকশন করেছেন এবং নিয়মিত করোনা রোগীর চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজ তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হোমনাবাসির জন্য দুঃসংবাদ বলে মনে করছেন সচেতন মহল।
হোমনা মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান জানান, বর্তমানে শরীরে ডায়রিয়ার লক্ষন দেখা দিয়েছে। আমি স্বাস্থ্যবিধি মেনে বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছি । তবে আমি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে আবারো হোমনাবাসির সেবা করতে চাই । এ জন্য সকলে আমার জন্য দোয়া করবেন ।
তিনি যেন দ্রুত সুস্থ্ হয়ে স্বাস্থ্যসেবা দিতে পারেন সে জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তার পরিবার।এদিকে ডাক্তার মাহবুবুর রগমান করোনা আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগসহ এলাকাবাসি উদ্বিগ্ন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ