"জীবননগরে দুই ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য দূর্নীতির অভিযোগে সাময়িক বহিষ্কার"





রফিকুল,জিবননগর, চুয়াডাঙ্গা :জীবননগরে দুটি ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান সহ এক মেম্বারকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ (১জুলাই)বুধবার সন্ধ্যায় এক চিঠিতে বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস এবং হাসাদহের ৯নং ইউপি সদস্য আশরাফুল ইসলাম শ্যামলকে দূর্যোগ সহনীয় ঘর নির্মাণের দূর্নীতির অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রনালয় সাময়িক বহিস্কার করেছে। দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে অনিয়মের অভিযোগে তাদের সাময়িক বহিস্কার করা হয়। বাঁকা ও হাসাদহ ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন জানান,বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। সেখানে বলা হয় দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুই জন ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে সাময়িক বহিস্কার করা হয়। বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস এবং হাসাদাহ ইউনিয়ন পরিষদের ৯নং সদস্য আশরাফুল ইসলাম শ্যামলকে সাময়িক বহিস্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ