সম্রাট হোসেন, শৈলকুপা উপজেলা প্রতিনিধি (ঝিনাইদহ)
০২ তারিখ বৃহস্পতিবার সন্ধায় করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা কাচেকোল গ্রামে ঢাকা ফেরত আনিচুর রহমান(৫০) নামের এক জন ব্যবসায়ির মৃত্যু। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এলাকাবাসীর কাছ থেকে খবর নিয়ে জানা গেছে যে আনিচুর রহমান ২ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসছিলো। আজ দুপুর থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে মৃত্যু বরণ করেন। উপজেলা প্রসাশনের সহযোগিতায় আজ রাত ৮.০০ তার দাফন কার্যক্রম শেষ করা হয়েছে।
