আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধি ঃ আশাশুনিতে অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপি’র সার্বিক ব্যবস্থাপনায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্লাবিত মানুষের জন্য ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা সাইক্লোন শেল্টারে এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সার্বিক ব্যবস্থাপনায় নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সহযোগিতায় রেডিও নলতা সহ সাংবাদিকদের উপস্থিতিতে শ্রীউলা ইউনিয়নের সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্থ এলাকার সর্বস্তরের মানুষদেরকে সকল প্রকার রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, এস আইটির সহযোগী মোক্তারুজ্জামান স্বপন, সঞ্জয় কুমার মন্ডল, নলতা হাসপাতালের ডাক্তার জসিম উদ্দিন, আতাউজ্জামান, সেলিম শাহরিয়ার, দিবাকর, রবিউল ইসলাম, আহসানউল্লাহ, আমিনুর রহমান উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবা প্রদানের শেষে মেডিকেল টিম শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী ভেড়ীবাঁধ ও পানিবন্দী এলাকা পরিদর্শন করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
