তাহের খান,কোটচাঁদপুর ( ঝিনাইদহ) উপজেলা প্রতিনিধিঃ
আজ ০২-০৭-২০২০ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা করনা ভাইরাস সংক্রমণ রোধের জন্য কালিগঞ্জ টু দর্শনা মহাসড়কে অভিযান চালান। এসময় তারা চলন্ত বাস থামিয়ে বাসের যাত্রী সংখ্যা বেশি আছে কিনা, সকলে মাস্ক ব্যবহার করছে কিনা তার খোজ খবর নেন এবং সকলকে সতর্ক করেন। স্বাস্থ্য অধিদপ্তরের কথা মতো বাস মালিকগন দুরত্ব বজায় রেখে যাত্রী নিচ্ছেন কিনা তারও খোঁজ খবর নেন। তাদের এমন তদারকি দেখে যাত্রীরা খুশি হন।
সকলের দাবি সেনা সদস্যরা এভাবে যেন সবখানেই তদারকি করেন, তাহলে হয়তো মানুষ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়ম মানবে ফলে করোনা ভাইরাস সংক্রমণ সহজে ছড়িয়ে পড়া থেকে রোধ করা সম্ভব হবে ।
