আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনা।
দৈনিক সবুজ পত্রিকার মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি সাংবাদিক সোহেল আহম্মেদের পিতা, সাবেক ইউপি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রবের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৪ টায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিঊন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয় আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বিকেল সোয়া ৩ টায় উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের কেওয়ার দিঘি গ্রামের নিজ বাড়িতে তার জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে।
জানাজায় ইউএনও আরিফুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক থানা কমান্ডার আঃ হক, সাবেক থানা কমান্ডার শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী চৌধুরী হীরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ইয়াসির আরাফাত রনিসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সন্তান কমান্ড, স্থানীয় সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
