আহসান উল্লাহ বাবলু, আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আশাশুনিতে উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে উপজেলা মৎস্যজীবি সমিতির সহ সভাপতি ভবতোষ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি ও আশাশুনি উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক নিতাই ঢালী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি সমিতির সহ সভাপতি সুবোধ চন্দ্র মন্ডল,সাংগঠনিক সম্পাদক সাধন চন্দ্র মল্লিক, প্রচার সম্পাদক সাংবাদিক এমএম সাহেব আলীসহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগন। সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বলেন চলমান জেলে তালিকা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যাহাতে প্রকৃত জেলেরা তালিকাভুক্ত হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করাসহ সম্প্রতি আশাশুনি উপজেলা যে সকল জলমহাল ইজারা কার্যক্রম রয়েছে তা যেন জলমহাল নীতিমালা মোতাবেক জলমহাল গুলি তীরবত্তর্ী ও পার্শ্ববত্তী প্রকৃত মৎস্যজীবি সমিতির অনুকুলে ইজারা দেওয়া হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের আহবান জানান।