আশাশুনিতে সরকারি আদেশ অমান্য করায় দুইজনকে জরিমানা





আহসান উল্লাহ বাবলু আশাশুনি ( সাতক্ষীরা) প্রতিনিধি:সম্প্রতি বিশ্বজুড়ে মরণঘাতী করনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় দুইজনকে ৩০০ টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী 
ম্যাজিট্রেট মীর আলিফ রেজার নির্দেশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা গ্রামের মাখন লাল মন্ডলের পুত্র বনমালী মন্ডলকে ২০০ টাকা ও কাঁদাকাটি ইউনিয়নের কাঁদাকাটি গ্রামের আকবর আলীর পুত্র সেলিমকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান এবং সন্ধ্যা ৭টার পর থেকে ঔষধের দোকান ব্যতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখাসহ অহেতুক ঘোরাফেরা না করার নির্দেশ প্রদান করেন। এ সময় অফিস সহকারী মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ