আহসান উল্লাহ বাবলু আশাশুনি ( সাতক্ষীরা) প্রতিনিধি:আশাশুনিতে বৃক্ষরোপণ সহ মোবাইল কোর্টে রেনু পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক মোস্তফা কামাল এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা মোবাইল কোর্ট পরিচালনা কাল আনুলিয়া ইউনিয়নে রেনু পোনা মালিককে না পাওয়ায় রেনু পোনা নদীতে অবমুক্ত করাসহ রেনু পোনা বহনকারী ভ্যান চালককে মুখে মাক্স না থাকায় ১০০ টাকা জরিমানা করেন। এবং প্রতাপনগর ইউনিয়নের নাকনা আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করে আশ্রয়ন প্রকল্পের মাঠে বৃক্ষরোপণ করাসহ স্থানীয় লোকজনদের সঙ্গে মতবিনিময় ও সর্বশেষে হরিষখালীর অগ্রগতি ভেড়িবাঁধ পরিদর্শন করেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান এবং সন্ধ্যা ৭টার পর থেকে ঔষধের দোকান ব্যতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখাসহ অহেতুক ঘোরাফেরা না করার নির্দেশ প্রদান করেন। এ সময় ফরেস্ট অফিসার মোঃ আমজাদ হোসেন, সমবায় অফিসার কারিমুল্লা, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, অফিস সহকারী আব্দুর রশিদ ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
