দাইয়ানুর রহমার মিষ্টারনুরঃ
আজকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আজ করোনা ভাইরাসে আরো ৭৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
আজ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯৪০ জনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা জানা গিয়েছে ৮,৮৬৭ জন, গত ২৪ ঘন্টায় সুস্থতা লাভ করেছেন ৬৮৫ জন এতে করে মোট সুস্থতা লাভ করেছেন ৩৭,৭১৫ জন আজ জানা খবরে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৩৯ জন।
আজ আরব টাইমস পত্রিকাতে জানা মতে নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া যায়
আজ পর্যন্ত কুয়েত মোট মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৫৮ জন
এদিখে দেখা যায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত কুয়েতে বিভিন্ন দেশের নাগরিক আজকের গণনায় এসেছে
স্থানীয় নাগরিক কুয়েতি ৪৩৪ জন আক্রান্ত
অন্য অন্য দেশের নাগরিক আজ আক্রান্ত হইছে ৩১১ জন।
কুয়েতে ৫টি প্রদেশে আক্রান্তদের সংখ্যা আজকের
ফারওয়ানিয়াতে ১৮২ জন
আহমদি ১৬৯ জন
হাওয়াল্লী ৯৮ জন
আল জাহরা ১৭৬ জন
ও কুয়েত সিটিতে ১২০ জন
কুয়েতের আবাসিক এলাকায় সর্বোচ্চ আক্রান্ত আজকে
তাইমা এলাকায় ৪১ জন
ফারওয়ানিয়া ৩৬ জন
সাবাহ আল সালেম ৩০ জন
সুলাইবিয়া বাণিজ্যিক এলাকাতে ২৭ জন
জিলিব আল সুয়েখ এলাকায় ২৭ জন
জাবের আল আলি ২১ জন
এখন বর্তমানে কুয়েতের সর্বত্রে সন্ধ্যা ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত ৯ ঘণ্টার কারফিউ চলছে
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুয়েতের জিলিব আল সুয়েখ, ফারওয়ানিয়া ও মাহবুলা এলাকায় চলছে লক ডাউন।
স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কুয়েত সরকার যতেষ্ঠ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর বিশেষ করে এই মহামারী করোনা ভাইরাসের জন্য সবাইকে সামাজিক দূরত্বতা বজায় রেখে করোনা সংক্রম থেকে নিজকে সর্তকতা অবলম্বন করতে হবে।
সূত্র, আরব টাইমস
