মো: লাতিফুল আজম
কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি:
পলাশবাড়ী উপজেলায় দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে মোতালেব(২০) মৃতু হয়েছে।
শনিবার(০১ আগস্ট) ভোর ৫টার দিকে পলাশবাড়ী উপজেলায় ঢাকা রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মধ্যরাজীব(চেংমারী) গ্রামের মো: মোতালেব(২০) ও আহতরা হল ইসরাফিল(৪০),ছকিনা(২৭),ইফ্রান(৪), তহুরা(৩২), হাসি(১৩), বাদশা(২০), তানজিল(২১), জিকরুল(২৫), ও রাকিব(১৫)।
পলাশবাড়ী থানার ওসি মো: মাসুদার রহমান বলেন,শনিবার ভোরে ঢাকা কামরঙিচর থেকে বাড়ি ফিরছিলেন,পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে পিছন থেকে অন্য কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তারা গাড়ি থেকে ছিটকে পড়লে গুরুতর আহত হয় দুই জন।তাদেরকে আশঙ্কাজনক অবস্তায় উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃতু হয়।
