ধানখালীতে আসামি গ্রেপ্তারের দাবিতে কলাপাড়া সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন



নাহিদ পারভেজ,  কলাপাড়া প্রতিনিধি  !!০১ অক্টোবর ২০২০!! 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে খুন-জখম চেষ্টার  অভিযোগ এনে কলাপাড়া সাংবাদিক ক্লাব কার্যালয়ে ভুক্তভোগীরা শুক্রবার শেষ বিকেলে সংবাদ সম্মেলন করেছেন।এতে হানিফ মুন্সির পক্ষে লিখিত বক্তব্য মৌখিকভাবে  পাঠ করেন সজিবুল হাসান।

সংবাদ সম্মেলনে জানা যায় ৩০ জুলাই বৃহস্পতিবার  ধানখালী ইউনিয়ন'র পশ্চিম লোন্দা ওয়াবদার উপর দিয়ে মোটরসাইকেল যোগে চাল গুড়া করতে যাচ্ছিলেন অভিযোগকারী হানিফ মুন্সীর ছেলে মিথন মুন্সি। এসময় একই গ্রামের মোঃ সজিব খান, মোঃ এনামুল মৃধা, মোহাম্মদ বসার খা, মোহাম্মদ শাহিন মৃধা, মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ রাকিব হাওলাদার  সহ এই ৬ জন বিবাদী মিলে মিথন মুন্সির পথ রোধ করে তাকে ঘিরে ধরে দেশীয়  দা,ছেন রামদা, লোহার রড, বাঁশের লাঠি, ইত্যাদি অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মিথনকে  পিটাইয়া ও কিল-ঘুষি মারিয়া চাপাফুলের যখম করে। এর এক পর্যায়ে ১ নং বিবাদী সজিব খা মিথনকে লক্ষ্য করে সরাসরি মাথা বরাবর দা দিয়ে কোপ মারে বলে সংবাদ  সম্মেলনে অভিযোগ করা হয়।
বিবাদী সজিব খা'কে এ বিষয়ে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানান আমরা ছাত্রলীগ, ছাত্রলীগ কখনো এহেন কাজ করতে পারে না। পরক্ষণে আর এক প্রতিবেদককে বলেন‌ আমরা তাকে  কোপাইনি কিন্তু ঘুসি থাপ্পর মেরেছে আমার ভাইয়েরা। উভয়পক্ষের মধ্যে একটি খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা ছিল। 
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন , প্রাথমিক অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলাপাড়া সাংবাদিক ক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন হওয়ার পরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঘটনাস্থলে গিয়ে এই মামলার তদন্ত শুরু করে। মিথন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়নের বাসিন্দা অপু, শোভন, রুবেল, সজীব বয়াতি সহ কলাপাড়া সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দ

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ