মো:রাসেল হোসেন শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সং্খ্যা কম হলে ও এবার বাদ পরেননি জনগনের বন্ধু মানব সেবায় নিয়োজিত শ্রীপুর থানার পুলিশ কর্মকর্তাগন।
মাগুরার শ্রীপুর থানার ওসি ও দুই পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত
মো:রাসেল হোসেন শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সং্খ্যা কম হলে ও জনগনের বন্ধু ও মানবতার সেবায় নিয়োজিত এবার বাদ পরেননি শ্রীপুর থানার পুলিশ কর্মকর্তাগন।
মাগুরায় শ্রীপুর থানার ওসি মো. আলী আহমেদ মাসুদসহ একই থানার এসআই মাসুদ মোল্লা এবং এএসআই আনিসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার বলেন, ওসি মো আলী আহমেদ মাসুদ থানার নিজ কোয়ার্টারে, এসআই মাসুদ মোল্লা থানা ব্যারাকে এবং এসএসআই আনিসুর রহমান নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ৩ জনই উপসর্গহীন ও স্বাভাবিক ভাবে সুস্থ আছেন।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান,০১/০৮/২০ শনিবার ২০ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন হয়েছে ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মোট সুস্থ হয়েছে ৩১৬ জন। এছাড়া মাগুরা সদর ৬ জন, শ্রীপুর ৩ জন ও শালিখা উপজেলায় ১ জন সহ ১০ জন মারা গেছে। আক্রান্তদের ৫ জন প্রাতিষ হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মগুরা থেকে ১২জনকে জেলার বাহিরে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

