সিঙ্গাপুরে অভিবাসী কর্মীদের লেভি মওকুফ আরো তিন মাস বৃদ্ধি করা হলো


 


মোঃনাইম শেখ, সিঙ্গাপুর প্রতিনিধি

করোনাভাইরাস সংকটের কারনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ নির্মাণ, শিপইয়ার্ড এবং প্রক্রিয়া খাতে সংস্থাগুলি তাদের শ্রম ব্যয়ের জন্য কিছুটা হ্রাস সহায়তা পাবে।

জনশক্তি মন্ত্রনালয় (এমওএম) শনিবার (১ আগস্ট) বলেছে যে এটি বিদেশী শ্রমিকদের লেভি মওকুফের মেয়াদ বাড়িয়ে আরও ছাড় দেওয়া হবে৷ 

এমওএম এক বিবৃতিতে বলেছে, সাপোর্ট প্যাকেজের সর্বশেষ মেয়াদ বৃদ্ধি করার জন্য, বিদেশী কর্মীদের লেভির ছাড়ের জন্য ৩২০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার ব্যয় করা হবে।

এই সাপোর্ট প্যাকেজের মেয়াদ বৃদ্ধির আগে গত ২৭ জুন ১.৩৬ বিলিয়ন নির্মাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়৷ 

এমওএম জানিয়েছে, সেক্টরের ১৫,০০০ সংখ্যক সংস্থার বেশিরভাগই আর্থিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন কারণ তারা কোভিড -১৯ পদক্ষেপের কারণে পুনরায় কাজ শুরু করতে পারছেন না৷ 

মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এই মাসে বিদেশী শ্রমিকদের ডরমিটরি পুরোপুরি করোনাভাইরাস মুক্ত না হওয়া এবং শ্রমিকদের পুনরায় কাজ শুরু করার অনুমতি না দেওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে।
বর্তমানে, Fortitude বাজেটের অংশ হিসাবে, সেক্টরগুলির সমস্ত সংস্থা জুন মাসে বিদেশী কর্মীদের লেভির সম্পূর্ণ মওকুফ পেয়েছে এবং জুলাইয়ে ৫০ শতাংশ মওকুফ পেয়েছে। 

তবে এখন, সহায়তা বাজেটের মেয়াদ বৃদ্ধির কারনে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে প্রদেয় লেভির পুরো মওকুফ পাবে।

এই সেক্টর খাতটি পুনরায় কাজ চালু হওয়ার সাথে সাথে কাজের পরিমান বেড়ে গেলে অক্টোবর মাসে ৭৫ শতাংশ, নভেম্বর মাসে ৫০ শতাংশ এবং ডিসেম্বর মাসে২৫ শতাংশ লেভি মওকুফ পাবে৷
Fortitude বাজেটের অধীনে, সংস্থাগুলি জুনে মাসে ওয়ার্ক পাশ হোল্ডার ও এস পাস হোল্ডারদের ৭৫০ ডলার এবং জুলাই মাসে ৩৭৫ ডলার লেভি মওকুফ পেয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ