হাসান সাদী নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:টাংগাইলের নাগরপুরে অসহায়,দরিদ্র,বিধবা ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে (বস্ত্র, সেমাই,চিনি,গুড়া দুধ,পোলার চাউল)বিতরণ করলেন নব মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেক ডা.এম.এ.মান্নান।
গত শুক্রবার,৩১ জুলাই ২০২০ খ্রি.সকাল ১০.০০ টায় আইয়ূব আলী সুপার মার্কেটে অবস্হিত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে ঈদ উপহার বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঈদ উপহার বিতরণের সময় উপস্হিত ছিলেন-হাফেজ মাসুম বিল্লাহ,ইন্জি.তারিকুল ইসলাম,মো.হামিদ বেপাড়ী,মো.সাদিক,মামুন প্রমুখ।
