এইচ এম জহিরুল ইসলাম মারুফ
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর ৩নং সদর উপজেলার ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্ডের ছাত্রলীগের সদস্যকর্মীগন।
সদস্যরা বলেন, বছর ঘুরে আবার এলো ঈদুল আযহা। ত্যাগ ও কোরবানীর শিক্ষা নিয়ে এবং সব অনাচার-অত্যাচার ভুলে প্রাকৃতিক বিপর্যয়কে পরাভূত করে সব মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা মিলেমিশে একাকার হোক। জাগ্রত হোক মনুষ্যত্ব, ঈদ সবার জীবনে নির্মল সুখ-শান্তি-আনন্দ বয়ে আনুক। ঈদের খুশিতে সবার মন স্নিগ্ধ আলোর হাসির মতো খুশিতে ভরে উঠুক।
মহামারী করোনাকালে সকলে সরকারী স্বাস্থ্যবিধি মেনে কাজ করি।
সুষ্ঠু ও সুন্দর একটা সমাজ সকলকে উপহার দেই।
আমরা সকলে সচেতনতার সাথে কাজ করি নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ রাখি।
