সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ- সারাদেশে ইউনিয়ন ও পৌর নির্বাচন ঘনিয়ে আসছে। এ ধারাবাহিকতা পটিয়া মেয়র বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা নড়ে চড়ে উঠেছে। আগামী পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। দীর্ঘদিন তিনি জাতীয় ছাএসমাজ রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বর্তমানে তিনি পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিগত সময়ে এরশাদ মুক্তি আন্দোলন এবং
স্বেরাচারীণী খালেদা বিরোধী আন্দোলন সংগ্রামে পটিয়া মোস্তাক সহ এক ঝাঁক তরুণ ছাএনেতা রাজপথে অগ্রণী ভুমিকা পালন করে। শিক্ষিত ভদ্র তরুণ সমাজের অহংকার হিসেবে তার নির্বাচনী এলাকায় সুনাম রয়েছে। পাশাপাশি মোস্তাক আহমেদ তার নির্বাচনী এলাকায় যে কোন বিপদে পড়লে এগিয়ে আসেন। তার এইগুনে সাধারণ মানুষ তাকে ভালোবাসে। চলতি বছরে করোনার সময় ২৮ মার্চ থেকে এখনো পর্যন্ত তার নির্বাচনী এলাকায় বিভিন্ন মানুষ কে তার সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন। তার নির্বাচন করার দীর্ঘদিনের স্বপ্ন। মানুষের সেবা করা মোস্তাক আহমেদ এর লক্ষ্য উদ্দেশ্য বলে তিনি দৈনিক জনতা প্রতিবেদকের সাথে আলাপকালে স্বীকার করেন। মোস্তাক আহমেদ বলেন মানবাধিকার মানবতার
মানসেবা করতে বেশি টাকার প্রয়োজন হয়না। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারলেই এটি মানবাধিকার, মানবতা, মানসিকতা, মানবিক, এগুলোই মানবসভ্যতার মানবসেবা বলে। আল্লাহর আমার ইচ্ছা পুরণ ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হলে মাদক, সন্রাস,ছাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তুলবো এবং পটিয়া পৌর সভার মধ্যে ৮ নম্বর ওয়ার্ড হবে তিলোওমা নগরী মডেল ওয়ার্ড গড়ে তুলার ঘোষণা দেন।
