এইচ এম জহিরুল ইসলাম মারুফ।
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ-
ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে বাড়ির পাশের রেইন্ট্রি গাছ থেকে সুধীর ঘরামী (৯০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ওই তার লাশ উদ্ধার থানায় রাখা হয় এবং সোমবার ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাজাপুর থানায় অপমৃত্যু মামলা করেছে। সুধীরের ছেলে সুভাষ ঘরামীর বরাত দিয়ে পুলিশ জানায়, বয়স বেড়ে যাওয়া কিছুটা মানষিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঘটনার দিন তাকে খুজেঁ না পাওয়ার এক পর্যায়ে নিজবাড়ির রেইন্ট্রী গাছের ডালের সাথে গলায় রশি অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম সোমবার দুপুরে জানান, এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কোন কারন জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
