আত্রাইয়ের বান্দাইখাড়াতে গণহত্যা দিবস পালন






মোঃ ফিরোজ হোসাইন 

রাজশাহী ব্যুরো


প্রতি বছরের ন্যায় এবারও বান্দাইখাড়াতে গণহত্যা দিবস পালন করল একুশে পরিশদ নওগাঁ ও স্থানীয় এলাকাবাসী। ১৯৭১ সালের আজকের এই দিনে অর্থাৎ ২০শে সেপ্টম্বর ১৯৭১ সাল, পাকিস্তানি মেলেটারি অস্ত্র সহ হানা দিয়ে এলাকায় অনেকে আগে বুঝতে পেরে  প্রান ভয়ে পালিয়ে চলে গেছে আর যারা বুঝতে পারেনি তাদেরকে ঘেরাও করে অস্ত্রের মুখে বান্দাইখাড়া বধ্যভূমি স্থানে এই খানে ডেকে আনে এবং এক সঙ্গে দাঁড় করিয়ে নিরিহ মানুষদের গুলি করে হত্যা করে। এখানে সর্ব প্রথম ডাঃ ইয়াচিন আলী এলাকার একজন ডাক্তার এই যায়গা চিন্তিত করেন এবং কিছু টাকা অনুদান দেন নাম ফলক তৈরি করার জন্য এর পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের এর সহযোগীতায় গড়ে তোলা হয় শহিদ মিনার ও স্মৃতিস্তম্ভ  তাই প্রতি বছর ২০শে সেপ্টেম্বর গণহত্যা দিবস পালন করা হয়। আজ গণহত্যা দিবস পালন কালে এলাকার স্থানীয় মানুষ ও পত্যক্ষ দশ্রী মানুষেরা ও নওগাঁ একুশে পরিশদ এর কমিটি বৃন্দরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এর মাধ্যমে সরকারের কাছে তারা একটায় দাবি তুলে ধরেন সরকারী ভাবে প্রতি বছর ২০শে সেপ্টেম্বর গণহত্যা পালন করা যেন হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ