আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা মৎস্য আড়ৎ সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বুধহাটা বাজার মৎস্য আড়ৎ সমিতির আয়োজনে মৎস্য আড়ৎ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা বাজার মৎস্য আড়ৎ সমিতির সভাপতি মনজুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক ডাবলু। সাধারন সম্পাদক মহিরউদ্দিনের সঞ্চালনায় এসময় বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান জুলু, অসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আছাফুর রহমান, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, আওয়ামীলীগ নেতা আবু সাইদ, বুধহাটা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান রাজুসহ মৎস্য আড়ৎ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভা শেষে একই স্থানে মৎস্য আড়ৎ সমিতির আয়োজনে নৈশভোজের আয়োজন করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
