আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনিতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে করোনা বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০.৪৫ হতে ১২.১৫ পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪৮ নং চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষক এবং আশাশুনি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেণির ৯ জন শিক্ষার্থীর সমন্বয়ে করোনাকালীন “আমরা কি করেছি, এখন আমরা কি করছি এবং সামনের দিনগুলোতে আমাদের কি করা উচিত” ইত্যাদি বিষয়ে মতবিনিময় করা হয়। অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা টিভিতে নিয়মিত সংসদ পাঠ দেখে এবং বাড়িতে লেখাপড়া করে, নিয়মিত শিক্ষকবৃন্দ তাদের খোঁজ-খবর রাখেন। এমন তথ্য বের হয়ে আসে। অংশগ্রহণকারী শিক্ষার্থী আরিফা খাতুন ৫ম শ্রেণির ছাত্রী, আতাহার সিরাজ ৩য় শ্রেণি, রাকিব হোসেন ৩য়, চঞ্চল মন্ডল -৫ম, কনক বিশ্বাস ৪র্থ, জান্নাতুল নাইমা ৫ম, রাকিব হোসেন ৫ম, রবিউল ইসলাম ৫ম, মরিয়ম ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। সভায় শিক্ষকবৃন্দ, ইউআরসি ইন্সট্রক্টর ইমান উদ্দিন প্রমুখ অংশ নেন।
