নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ---বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ইউনিয়নের বর্ষন গ্রামে, উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামরুল হাসানের বাড়ি থেকে সরকারি ভিজিডি'র ২৮বস্তা চাল জব্দ করেছেন, নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি), মোঃ নুরুল ইসলাম।
জানা গেছে, যুবলীগ কর্মী কামরুল হাসানের নির্দেশে তার বাবা মোঃ মোকছেদ আলী, বড় ভাই রফিকুল ইসলাম ও চাচা আবু বক্কর সিদ্দিক সুবিধাভোগী সদস্যদের কাছ থেকে সরকারি ভিজিডি'র চাল কম দামে ক্রয় করে অতিরিক্ত লাভেয় আশায়, তাদের বাড়িতে মজুদ রেখেছে এমন সংবাদে, ১৭ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বেলা ৩টায়, থানা পুলিশকে সাথে নিয়ে, উপজেলার বর্ষন গ্রামে যুবলীগ কর্মী কামরুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের বারান্দা থেকে এই চাল উদ্ধার করেন, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবলীগ কর্মী কামরুল হাসান, তার বাবা মোঃ মোকছেদ আলী ও ভাই রফিকুল ইসলাম ও চাচা মোঃ আবু বক্কর সিদ্দিক দৌড়ে পালিয়ে যায়।
উক্ত বিষয়ে অভিযান পরিচালনা কারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নুরুল হক জানান, আমরা অভিযান চালিয়ে ১৫বস্তা সরকারী চটের বস্তায় ও ১৩ বস্তা প্লাস্টিকের বস্তায় মোট ২৮বস্তা চাল উদ্ধার করে থানায় জমা দিয়েছি, ঘটনার সাথে জরিত সবাই আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, এ বিষয়ে মামলার প্রস্তুতির চলছে।
