কৌশিক চৌধুরী,হিলি প্রতিনিধিঃ
হিলি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শণ করলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম। চেয়ারম্যানের দায়িত্ব পাবার পর হিলি স্থলবন্দরে এটিই তার প্রথম সফর।
আজ সকাল ১১টায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা ও বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি বন্দরের লেবার শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্টদের সাথেও কথা বলেন।
পরিদর্শন শেষে পানামা হিলি পের্টের সভাকক্ষে বন্দর পরিচালনা কারি প্রতিষ্ঠান, বিজিবি কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠক করেন। এসময় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক হাকিমপুর উপজেলা চেয়াম্যান, হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি বন্দর পরিচালনাকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিডেট, বিজিবি কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠক করেন। এসময় জয়াপুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস হোসেন টিপু,হাকিমপুর উপজেলা চেয়াম্যান, হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বাস্তবক চেয়রম্যান তরিকুল ইসলাম জানান, হিলি স্থলবন্দরের গুরুত্ব বিবেচনা করে বন্দরের আমদানি-রফতানি আরো গতিশীল কি ভাবে করা তা খতিয়ে দেখা হচ্ছে।
