আর্থিক সাহায্য ও ত্রান সহযোগিতা করলেন যুব অধিকার পরিষদের চরফ্যাশন শাখা




মোঃ আওলাদ হোসেন জেলা প্রতিনিধি দৌলতখান (ভোলা) 

ভালোবাসার আরেক নাম যুব অধিকার পরিষদ । সংগঠনটির সাংগঠনিক ভিত্তি গ্রামে গন্জে ততটা সক্রিয় না থাকা সত্বেও সংগঠনটির তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ তাদের ব্যাক্তিগত অর্থ দিয়ে যাকে যেভাবে সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। যেমনটি করেছে বাংলাদেশ যুব ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা শাখা পক্ষ থেকে  চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার  ১৫ নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের মোঃ নুর ইসলাম মাঝি কে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী অনুদান দিলেন।সেখানে উপস্থিত  ছিলেন  যুব অধিকার পরিষদ এর মোঃ সাইদুল ইসলাম ভোলা জেলা শাখা সদস্য ও যুব অধিকার পরিষদ এর চরফ্যাশন উপজেলার সদস্য মোঃ আল আমিন হাওলাদার। চরফ্যাশন উপজেলার  ছাত্র অধিকার পরিষদের  আহ্বায়ক শাহা পরান জয় ও দক্ষিণ আইচা থানার ছাত্র অধিকার পরিষদ এর সদস্য মোঃ সাইফুল ইসলাম হাওলাদার।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ