আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধিঃ আশাশুনিতে থানা পুলিশের অভিযানে গাঁজা সহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা এএসআই (নিঃ) মোঃ মিলন হোসেন সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) গাজী নূর নবী, এএআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম এর সহায়তায় ৫০ গ্রাম গাঁজা সহ আসামী ১. গোলাম বিশ্বাস, পিং-কেনাপদ বিশ্বাস, সাং-বেউলা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে গোপন সংবাদের ভিত্তিতে তাহার বাড়ীর সামনে উঠান হইতে হাতেনাতে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় মাদক আইনের ১২(৯)২০২০ মামলাটি রুজু করা হয়েছে। অপরদিকে এএসআই (নিঃ) দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-১৩/১৫(ওয়ারেন্ট) মূলে আসামী আঃ রশিদ মোল্যা, পিং-মোস্ত মোল্যা, ইদ্রিস পাড়, পিং-রসুল পাড়, উভয় সাং-গোদাড়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাদ্বয়কে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। এএসআই (নিঃ) মোঃ নজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-৩২২/১৯ (ওয়ারেন্ট) মূলে আসামী মনি গাজী, পিং-মৃত মোহর গাজী, সাং-ঢেমসাখালী, থানা-পাইকগাছা, জেলা-খুলনা বর্তমান শ্বশুর রাফি সানা, সাং-খালিয়া, এবং ফরিদুল সরদার, পিং-মোমিন সরদার, সাং-জামালনগর, উভয় থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাদ্বয়কে তাহাদের নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
