সন্দ্বীপ হারামিয়া ইউনিয়ন উপ -নির্বাচনে তিনজন প্রার্থী নমিনেশন দাখিল করেছেন

মাঈন উদ্দীন আল আকাশ,সন্দ্বীপ প্রতিনিধি:সন্দ্বীপ থানা আওয়ামীলিগের সাবেক সাধারন সম্পাদক ও হারামিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী খসরুর মৃত্যু জনিত কারনে  আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। আজ ছিলো সন্দ্বীপ নির্বাচন অফিসে নমিনেশন দাখিলের নির্ধারিত তারিখ। এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসে উৎসব মুখর পরিবেশে অনেকে মনোনয়ন দাখিল করেছেন।


এ বিষয়ে  উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী রবিউস সারোয়ার জানান বিকেল ৫ টায় নির্ধারিত সময়ের মধ্যে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ ও বিএনপি'র মনোনীত ও স্বতন্ত্র  প্রার্থীরা। দলীয় সভা নেত্রী শেখ হাছিনার সাক্ষরিত আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন এবং বিএনপি'র সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপি'র সদস্য আসিফ আকতার এছাড়াও সতন্ত্র প্রার্থী আবদুল হান্নান মনোনয়ন জমা দিয়েছেন । 


একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে মগধরা ইউনিয়ন ০৭ ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচন। এতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ রাকিব ও ওমর ফারুক।


নমিনেশন দাখিলের পর আওয়ামীলীগের  প্রার্থী জসিম উদ্দিন বলেন আমার বিশ্বাস  জনগনের রায় আমার পক্ষে যাবে এবং দলীয় মনোনয়নের জন্য তিনি জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মাহফুজর রহমান মিতার প্রতি কৃতজ্ঞতা জানান।


অপর দিকে বিএনপি'র প্রার্থী আসিফ আক্তারের  প্রত্যাশা সুস্থ নির্বাচন এবং সেটি নিশ্চিত হলে জনগনের রায় তার পক্ষে যাবে।


নির্বাচন অফিস সুত্রে আরো জানা যায় মনোনয়ন যাচাই বাছাই ২৬ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার ৩ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ৪ অক্টোবর নির্ধারন করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ