মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় রতনকান্দি ইউনিয়নে সড়াইতোল গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে এক গৃহবধুর উপর হামলা ও বাড়ি ঘরের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় সড়াইতোল গ্রামের মৃত জলিল সরকারে ছেলে মোঃ আবুল কালাল আজাদ ( ৪৫) তার বড় ভাই আব্দুস ছালাম( ৪৮) দুই জনের মধ্য বসত বাড়ির জায়গা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আস ছিলো সেই বিরোধের জের ধরে গত মঙ্গল বার সকাল ৯ টার সময় কালাম ছালামের চলার রাস্তা অবরোধ করে পাকের ঘর উঠানোর চেষ্টা করে এসময় ছালাম এসে বাধা দিলে কালাম তার উপর চওড়া হয়ে উঠে আঘাত করে । ছালামের চিৎকারে ছুটে আসে ছালামের স্ত্রী মোছাঃ রমনা খাতুন তখন ছালাম কে ছেরে দিয়ে রমনা খাতুনের চুলের মুঠিধরে মাটিতে ফেলে দিয়ে লাথী, কিল, ঘুষি মারে এবং কালামের স্ত্রী লাবুনি খাতুন ঘর থেকে ফালা বের করে কালামের হাতে তুলে দিয়ে বলে শেষ করে দেও একে বারে। ছালামের আত্তচিৎকারে পাশের বাড়ির লোক জন ছুটে আসলে কালাম ছেরে দিয়ে চলে যায়।মূমুর্ষু অবস্থায় পাশের বাড়ির মোছাঃ রেখা খাতুন, ফজলার রহমান, রফিকুল ইসলাম, বেলাল হোসেন সহ অনেকে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।এ রির্পোট লেখা পর্যন্ত সিরাজগঞ্জ সদর থানায় মামলার প্রস্ততি চলছে।এবিষয়ে ইউপি সদস্য মোঃ চাঁন মিয়া তিনি বলেন ঘটনাটি আমি শুনেছি স্থানীয় ভাবে মিমাংস্যার চেষ্টা করছি রুগি আগে সুস্থ হয়ে বাড়ি আসুক।
