সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ





রিয়াজুল করিম রিজভী

চট্টগ্রাম ব্যুরো প্রধান


 বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশসহ সারাবিশ্ব কাবু।বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ না কমায় পূর্বের ধারাবাহিকতায় সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব  এবার সারিকাইত ইউনিয়নের বাংলা বাজার চৌরাস্তার মোড়ে জেলেদের এবং বাজারে আসা মানুষদের মাঝে করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করে।সকাল ৯ঃ৩০মি. থেকে ১০ঃ৩০মি.  পর্যন্ত এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল,মার্স্ক ৪০০পিস,সাবান ১৫০ পিস ও হ্যান্ড স্যানিটাইজার। সারিকাইত ইউনিয়ন  কৃষক লীগের সাধারণ সম্পাদক সমাজকর্মী নোয়াব উল্লাহ্‌ কোম্পানির  সৌজন্যে সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা 


উক্ত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ছাত্রনেতা মোঃ আতাউল্লাহ মেহেরাব খান ।  বিশেষ অতিথি ছিলেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি কাজী ফোরকান উদ্দীন মেম্বার , সারিকাইত ৫ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, সন্দ্বীপ আবহানী ক্রিড়া চক্রের অর্থ সম্পাদক মাষ্টার মামুনুর রশিদ সহ আরো অনেকেই।


সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন,  যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃমহিউদ্দীন,  দপ্তর সম্পাদক আবদুর রহমান ইমন, সদস্য দৈনিক আলোর দিগন্তর সন্দ্বীপ প্রতিনিধি সবুজ দাস, দৈনিক গনমানুষের আওয়াজ সন্দ্বীপ প্রতিনিধি ইয়াসির আরাফাত।   অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৈশ্বিক এ মহামারীতে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণের মত মানবিক উদ্যোগ গ্রহনের জন্য সন্দ্বীপ অনলাইন প্রস ক্লাব কে ধন্যবাদ জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ