কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃকুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নে তেকালা গ্রামের মৃত রেজাউলের ছেলে জিয়াউর রহমান টিপুর বাড়ীর মালামাল লুট হয়েছে বলে জানান টিপু ও এলাকাবাসী।
এলাকাবাসী জানান, টিপু ও তার মা বাড়ীতে না থাকার কারনে ঘরের তালা ভেংগে মালামাল লুটের চেষ্টা হয়েছে বলে আমরা শুনেছি। আমরা টিপুর মায়ের ডাক চিৎকারে তাদের বাড়িতে এসে দেখি ঘরের তালা ভাংগা ও আসরাব পত্র এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো।
এ বিষয়ে টিপু জানান, আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
টিপু লিখিত অভিযোগে উল্লেখ করেন, ১ নং বিবাদী শাহানাজ আমার স্ত্রী হয়। ২ নং বিবাদী আমার আপন চাচা হয়।
আমার স্ত্রী আমাকে প্রতিনিয়ত মিথ্যা সন্দেহ করে আমার সাথে ঝগড়াঝাটি করিয়া অশান্তি করে। ইং ৭/৯/২০ তারিখ বেলা অনুমানিক ১২ ঘটিকার সময় আমার স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে কলহ সৃষ্টি কোরিয়া আমার চাচা মোতালেব হোসেন সহ অন্যান্য বিভাগের যোগসাজশ কোরিয়া আমার ঘরে রক্ষিত নগদ ৪০ হাজার টাকা নিয়ে আমার স্ত্রী আমার চাচা মোতালেবের বাড়িতে চলে যায়।
এরপর থেকে সে আমার বাড়িতে আসে না। পরবর্তীতে ১৫/৯/২০ তারিখ বেলা অনুমান ৩ ঘটিকার সময় আমি এবং আমার মা প্রয়োজনীয় কাজে বাড়ির বাহিরে গিয়েছিলাম । এই সুযোগে বিবাদী গন পরস্পর যোগসাজশে কোরিয়া আমার বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করিয়া আমার ঘরে তালা ভাঙ্গা জিনিসপত্র তছনছ করিয়া জিনিসপত্র বাহির করার চেষ্টা করে। এ সময় আমার মা বাড়ির ভেতর প্রবেশ করলে আমার মায়ের ডাক চিৎকারে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
