কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু’র ২৭ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষরোপন ও দুস্থদের খাদ্য বিতারন করেছে কয়রা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। সোমবার ১৪ সেপ্টেম্বর সকাল থেকে দিনব্যাপী উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে কোরআন খতম , বৃক্ষরোপন, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।কয়রা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু’র জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সহ-সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার, ছাত্রলীগ নেতা,বেলাল হোসেন বিল্লু, সাব্বির হোসেন শান্ত, মফিজুল ইসলাম,অপু,ফেরদৌস আহম্মেদ,মোস্তাফিজুর রহমান,মুকেশ,জয়ন্ত, শরিফ,সাব্বির হোসেন, জুবায়ের হোসেন, মেহেদী, হাসান, কাজল,তুহিন প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
