সিরাজগঞ্জ বাগবাটিতে ৪০ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার এলজিএসপি প্রকল্পের অর্থায়নে বাগবাটী ইউনিয়ন

পরিষদের আয়োজনে ৪০ জন শারারীক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা

হয়েছে। সোমবার সকালে বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও

ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি

হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক এবিএম রওশন কবীর। এসময়

বাগবাটী ইউনিয়নের ৪০ জন অসহায় প্রতিবন্ধিকে একটি করে হুইল চেয়ার

বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার

আনোয়ার পারভেজ,ইউপি সচিব মো. আশরাফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড

আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসেম, ১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক

মো. সহিদুল ইসলামসহ ইউপি সদস্য নুরুনবী,মুনজু,জহুরুল,বাদশা,মনোয়ারা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত

ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাগবাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও

ইউপি সদস্য মো. মনজুর মোর্শেদ সজল।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ