সড়কের বেহাল দশা দেখার কেউ নেই

ইকরাম শরীফ, মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর সদর থানাধীন চরমুগুরিয়া থেকে শ্রীনদীর রাস্তা, কালিরবাজার থেকে আলগী হয়ে তিথিরপাড়ার রাস্তা এবং মিঠাপুর বাজার থেকে হবিগঞ্জ হাট হয়ে জালালপুর মালো পাড়া পর্যন্ত রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ এবং চলাচল অনুপযোগী। এই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ চলাচল করে। এসব এলাকার মানুষ প্রতিদিন তাদের জরুরী কাজ স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, কৃষাণ, দিনমজুর, বাজারের দোকানদারের মালামাল আনা নেওয়া, রোগী নিয়ে ডাক্তার বা হাসপাতালে যাতায়াত সমাধান করার জন্য জেলা সদরে আসা যাওয়া করে থাকে। বিশেষ করে রোগী নিয়ে এসকল রাস্তায় চলাচল করা এ যেনো এক মরণ ফাদ। সংশ্লিষ্ট এলাকাবাসী সুত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য গত এক মাসের বেশি হবে তার গ্রামের বাড়ীর বাজারে বঙ্গবন্ধুর শোক সভায় বলেছিলেন, আপনারা আমাকে এক মাস সময় দিন। আমি এ সকল রাস্তা মেরামত করে দিবো। এখন এক মাস পার হয়ে প্রায় ২য় মাস চলছে। কিন্তু রাস্তার কাজের কোনো খবর নেই। সংশ্লিষ্ট সকল সরকারী বেসরকারি প্রশাসনিক কর্মকর্তাদের রাস্তা মেরামতের বিষয়টির উপর বিশেষ সুদৃষ্টি দেওয়ার জন্য  ভুক্তভোগী এলাকার জনগন জোর দাবি জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ