আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনির হাড়িভাঙ্গা-নাটানা বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা-নাটানা বাজারের মৎস্য সেটে বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদাধিকার বলে ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক আছাফুর রহমান মনোনীত হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ইউপি সদস্য সন্তোষ মন্ডল, নূর ইসলাম সরদার ও আতিয়ার রহমান গাজী, যুগ্ম-সম্পাদক মফিকুল ইসলাম খান, সহ-সম্পাদক ইনামুল হক ও দীপঙ্কর মন্ডল, কোষাধ্যক্ষ ডাঃ বিশ^াজিৎ মন্ডল, সহ-কোষাধ্যক্ষ উত্তম কুমার পাইন ও সুশান্ত কুমার সানা, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ দিলিপ কুমার মন্ডল ও মহসীন গাজী, দপ্তর সম্পাদক বাবুল ঢালী, সহ-দপ্তর মধুসুদন সরকার, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-প্রচার মফিজুল ইসলাম ও সুখদেব সরকার, ক্রীড়া সম্পাদক পঙ্কজ সরকার, সহ-ক্রীড়া সম্পাদক সুকুমার সরকার ও আবিনুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম জাবেদ, সহ-সাংস্কৃতিক নব কুমার সরকার ও উজ্জল মল্লিক এবং মহিফুল্লাহ গাজীকে কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য করে মোট ৫১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী হাড়িভাঙ্গা-নাটানা বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
