রুপের মেয়ে আফরান ইসলাম তরুন





হঠাৎ চোখের দৃষ্টি পড়ে চোখের পলকে, 

সে চোখ দুটোতে যেন মায়া খেলে! 

আমিত্বের জন্য কখনো তাকাইনি তোমার দিকে,

সেই আমিত্বই আজ উদাসীন মগ্নতায় চেয়ে থাকে! 

 

তোমার নরম উষ্ণ ঠোঁটে মেঘের তুলো রাশি, 

ফুটন্ত লাল গোলাপের মতো তোমার মুখের হাসি

বাতাসে তোমার চুলের মিষ্টি সুঘ্রাণ

হয়ে যাচ্ছে অনুভবে বাষ্পিত_

রঙের চেয়েও রঙিন ইচ্ছা,

ভাবনা মনে রয়েছে কল্পিত। 


লিখছি কবিতা,তোমার জন্যই সব আয়োজন,

সে তোমাকেই চাই যে প্রয়োজন ছাড়াও প্রয়োজন!

তমহীন কবিতা লিখতে চাই তোমায় নিয়ে 

একটু মনের সাড়া দিও ওহে রূপের মেয়ে!


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ