ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা পক্ষ থেকে আজ ১৩ সেপ্টেম্বর রোজঃ রবিবার বিকালে থানা প্রাঙ্গনে বিভিন্ন দুস্থ অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়,
খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাউল,ডাল,আলু,সোয়াবিন তেল, লবণ ইত্যাদি।
করোনার মহামারী মধ্যে বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা ও মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন নগরকান্দা থানা ওসি সোহেল রানা, তিনি নগরকান্দা থানায় আফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর উন্নত হচ্ছে নগরকান্দা উপজেলাবাসীর জিবন যাত্রার মান।সর্বদা আইন শৃঙ্খলা রক্ষা করতে বদ্ধপরিকর,করোনা মাহামারীর শুরু থেকেই করোন মোকাবেলায় নিরলস ভাবে করে যাচ্ছেন করোনা যোদ্ধা ওসি সোহেল রানা, করোনার বিরুদ্ধে যোদ্ধো করতে গিয়ে নিজেই কিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিল এই যোদ্ধা। তার বলিষ্ঠ নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশ প্রতিনিয়ত বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে। নগরকান্দা থানায় অনিয়ম-দূর্নীতি, চুরি-ডাকাতির,মারামারি, মাদক, ধর্ষণ, জুয়া ইত্যাদি অপরাধ আগের চেয়ে অনেকাংশে কমে গেছে।
