মো:রাসেল হোসেন, শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে গাঁজার গাছসহ সুজাত জোয়ারদ্দার (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক রাজাপুর গ্রামের ফিরোজ জোয়াদ্দারের পুত্র ।শ্রীপুর থানা পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজাপুরের চরপাড়ার বাসিন্দা সুজাত জোয়ারদ্দার (২৩) বসতবাড়ির গোয়ালঘরের দক্ষিণ পার্শ্বে গাঁজার গাছ রোপন করে যত্নে লালণ-পালন করে বড় করে তুলেছে এবং কিছুদিনের মধ্যেই বিক্রির উপযোগি হবে ।
এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ এর নেতৃত্বে এসআই প্রনয় কুমার,এএসআই মিজবা উদ্দিন কিছু পুলিশ সদস্য নিয়ে ওইদিন গভীর রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বড় একটি গাঁজার গাছসহ বাড়ির মালিক সুজাত জোয়ারদ্দারকে আটক করতে সক্ষম হন ।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ বলেন, আটককৃত যুবক নিজ বসতঘরের পিছনে গাঁজার গাছ রোপণ করেছিল । পুলিশ সংবাদ পেয়ে গাঁজার গাছসহ তাকে আটক করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে একটি নিয়মিত মামলা হয়েছে ।
