হিলি স্থলবন্দর দিয়ে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ




কৌশিক চৌধরি, হিলি প্রতিনিধিঃ-আজ সোমবার সকাল থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারতের পেয়াজ রপ্তানি কারকরা। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোন পেঁয়াজ বোঝায় ট্রাক দেশে প্রবেশ করেনি।


হিলি স্থলবন্দরের পেয়াজ আমদানি কারক নাজমুল  চৌধুরী জানান, আজ দুপুরে ভারতের দিল্লিতে পেঁয়াজ রপ্তানি বিষয়ে আলোচনা বসে সে দেশের কর্মকর্তারা। ভারতের বাজারে পেয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে হিলি স্থলবন্দরসহ দেশের সকল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। 


হিলি স্থলবন্দর আমদানি-রপ্তািন কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান হঠাৎ করে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে বন্দরের পেঁয়াজ আমদানি কারকরা। সীমান্তের ওপারে প্রায় শতাধিক পেঁয়াজ বোঝায় ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে। 


অন্যদিকে পেঁয়াজ আমদানির লক্ষ্যে আগে থেকে এলসি গুলোর ভবিষ্যত কি হবে তা নিয়ে শঙ্খায় পড়েছে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ