নগরকান্দায় মেয়েকে বিয়ে দিয়ে জামাইয়ের পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ

 



ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপুটি গ্রামের মৃত ছালাম শিকদারের ছেলে শহিদুল শিকদার (৪৫) তার মেয়ে মোসাঃতৃষা আক্তারী (১৯)কে পাশ্ববর্তী ভাংগা উপজেলার বালিয়াচারা গ্রামের মোঃ শওকত মোল্যার ছেলে সাব্বির মোল্যা (২১) এর সাথে শরা শরীয়ত মোতাবেক আনুষ্ঠানিক ভাবে মেয়ের বিয়ে হয়।মেয়েকে বিয়ে দিয়ে জামাইয়ের পরিবারের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন বিয়াই শওকত মোল্যা।বিয়ের সময় মেয়ের বয়স কম থাকায় মেয়ের পিতা শহিদুল ইসলাম শিকদার ১৬/০১/২০২০ ইং তারিখে ফরিদপুর নোটারীর পাবলিক এর মাধ্যমে কনের বয়স বাড়িয়ে মেয়ে তৃষাকে বিয়ে দেয়।গত ২১/০১/২০২০ ইং তারিখে স্হানীয় কাজী মৌলোবী দিয়ে দুই পরিবারের সম্মতি ক্রমে ছেলে মেয়ের বিয়ে হয়।বিবাহ রেজিস্ট্রী হয় ৩১/০১/২০২০। বিয়ের সময় ছেলে পক্ষ কনের পোন বাবদ জমি লিখে দিয়ে দেনমোহর এর টাকা নগদ উসিল লেখায়।মেয়ের বিয়ের কিছু দিন পর তার বাবা শহিদুল  ইসলাম তার নিজের নামে মেয়েকে জমি লিখে দিতে বলে। বাবার এই আবদার না রেখে জমিটি তার শশুর শওকত মোল্যার নামে পুনরায় লিখে দেয় ছেলের বউ তৃষা।নিকাহ্ নামা বালাম নং ২ পৃষ্টা নং০৮ ক্রমিক নং ০৮সন ২০২০। ২৯/০২/২০২০ কাবিনের নকল প্রধান করে কাজী মৌলবী।মেয়ে বিয়ে দিয়ে শহিদুল ইসলাম জামাইয়ের পরিবারের লোকজন কে আসামী করে ঢাকা গাজীপুর কালিয়াকৈর থানায় একটি মেয়ে অপহরর মামলা দেন।মেয়ের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে জামাই ১।সাব্বির হোসেন (২০),ছেলের বাবা ২। শওকত মোল্যা(৪৫)ছেলের মা ৩ মোসাঃ মুক্তি বেগম (৪০)সর্ব সাং বালিয়াচারা থানা ভাংগা, জেলা ফরিদপুর গনকে আসামি করে মিথ্যা অপহরণ মামলা দেয়।কালিয়াকৈর থানার এই মামলার তদন্ত কারী কর্মকর্তা সানোয়ার  তদন্ত করেন।মামলা নং ১০। তারিখ ০৮/০২/২০২০।মামলার আসামি শহিদুল ইসলামের জামাইর পিতা শওকত মোল্যা একজন ইউপি সদস্য ও মাতা মুক্তি বেগম বর্তমান সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী হিসাবে চাকরি  করে আসছেন।মিথ্যা মামলা দিয়ে কনে পক্ষ ছেলে পক্ষকে হয়রানি করা সহ তাদের মান সম্মান নস্ট করছে। এছাড়া  গত ৩০/০১/২০২০ ইং তারিখে মেয়ের বাড়িতে এক শালিসি মিমাংসা করার চেস্টায় গেলে সেখানে মেয়ে পক্ষ ছেলে পক্ষের উপর উত্তেজিত হয়ে তাদের লোকজনের উপর চড়াও হয়।এই ঘটনায় ছেলের বাবা শওকত মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় ১২/০৯/২০২০ ইং তারিখে একটি মামলা দেয়।সরেজমিনে শ্রীরামপুটি গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের দরজা বন্ধ তালা ঝুলিয়ে গ্রাম থেকে পালিয়ে গেছে।বাড়িতে মেয়ের পরিবারের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। এই ব্যাপারে ছেলের পিতা শওকত বলেন তদন্ত করে 

আমি ন্যায় বিচার দাবী জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ