এইচ এম জহিরুল ইসলাম মারুফ,ঝালকাঠি জেলা প্রতিনিধি:পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিমের রত্নগর্ভা মা মিসেস মজিদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝালকাঠি -১ আসনের মাননীয় সংসদ সদস্য বজলুল হক হারুন এমপি।
এমপি বিএইচ হারুন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঝালকাঠি-১ আসনের মাননীয় এমপি মহোদয়ের অ্যাম্বাসেডর ও রাজাপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাহমুদ প্রেরিত শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
