মোঃ জামাল হোসেনঃ যশোরের শার্শায় স্ত্রীর উপর অভিমান করে ফেসবুক লাইভে গিয়ে আত্বহত্যার ঘোষনা দেয় সদ্য বিদেশ ফেরৎ রফিকুল ইসলাম নামের এক যুবক বৃহস্পতিবার যশোর মেডিকেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে যানা যায়। নিহত রফিকুল ইসলাম শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে। শার্শা থানায় অফিসার্স ইনচার্জ বদরুল আলম খান বলেন। গত বুধবার সন্ধায় ফেসুক লাইভে আত্বহত্যার ঘোষনা দিয়ে বিষ পান করেন রফিকুল। পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কেলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। যশোরের নাভারন সার্কেলের পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন রফিকুল ইসলাম নামের ওই ব্যাক্তি দির্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন। ১৩ দিন আগে তিনি দেশো ফিরে আসেন। মালয়েশিয়াতে থাকা কালীন উপার্জিত সব টাকা তিনি তার স্ত্রীর নামে দেশে পাঠাতেন। রফিকুল দেশে ফেরার পর স্ত্রী স্বামীর পাঠা্নো টাকা আত্বসাত করেন। রফিকুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এতে দেশে ফিরে তিনি মানসিক ভাবে ভেঙেপড়েন । দূশ্চিন্তাগ্রস্থ হয়ে আত্বহত্যার পখ বেছে নেন। আত্মহত্যার আগে রফিকুল ফেসবুক লাইভে ঘটনাটি বলে যান এবং ১০০ টাকার একটি ননজুডিশিয়াল স্টাম্পে তার স্ত্রীর সহযোগিতাকারীদের নাম লিখে গেছেন বলে জানান তিনি। সহকারি পুলিশ সুপার জুয়েল বলেন লাশ ও সব আলামত আমরা সংগ্রহ করেছি। নিহতের স্ত্রী মনিরা খাতুন কে জিগ্যাসা বাদের জন্য পুলিশ হেফাযতে নেওয়া হয়েছে।
