আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃআশাশুনি উপজেলায় নতুন নির্বাচন কর্মকর্তা যোগদান করেছেন। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে নতুন নির্বাচনের আগে অফিসারের যোগদানে সম্ভাব্য প্রার্থীরা নড়াচড়া শুরু করেছেন।নবাগত উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান শিকদার গত ৬ সেপ্টেম্বর আশাশুনিতে যোগদান করেন। এরআগে তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় কর্মরত ছিলেন। আশাশুনিতে দায়িত্বরত নির্বাচন অফিসার সাইফুল ইসলাম বদলী হওয়ায় তদস্থলে তিনি যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি উপজেলার সকল ভোট কেন্দ্র ও পূর্ববর্তী সময়ের নির্বাচনের পরিবেশ-পরিস্থিতিসহ সার্বিক অবস্থা সম্পর্কে খোজখবর নিতে শুরু করেছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
