মিঠুন কুমার রাজ,
স্টাফ রিপোর্টার।
"শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম" প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস পিরোজপুর এর উদ্যোগে সোমবার শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এডভোকেট মোঃ শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের গণপ্রতিনিধিবৃন্দ, এনজিও কর্মী বৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা হেলথ কমপ্লেক্স এর মেডিকেল অফিসার জনাব সানজিদা আজাদ শিফা। কর্মশালায় শিশু ও নারী উন্নয়নে বিভিন্ন সামাজিক ইস্যু যেমন নিরাপদ মাতৃত্ব, শিশুস্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী-শিক্ষা, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, অটিজম, করোনাভাইরাস থেকে সচেতন থাকতে স্বাস্থ্যবিধি অনুসরণ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে করণীয়, শিশুশ্রম, জন্ম নিবন্ধন, জন্মনিয়ন্ত্রণ, প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
