আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃশেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়, খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে, আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন এর ৩ঃ টি পয়েন্টে ১০ টাকা কেজির স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, গাজী আব্দুল গফুর, এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার তৈবুর রহমান, ডিলার সিরাজুল ইসলাম ময়না, আবু তোহা রাম কৃষ্ণ প্রমূখ।
সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন এর ৩ টি পয়েন্টে ডিলারের মাধ্যমে ১৫১৭ জন কার্ড ধারির মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে এই চাল বিক্রি করা হবে।
